× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৬:১৫ এএম

শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৬:১৫ এএম

শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান ‘লাটাহাম্বার’ চাপায় আনসা খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাটাহাম্বারের চালক সাব্বির হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল শনিবার বেলা পৌনে ১১টার দিকে তেঁতুলবাড়িয়া-বামন্দী সড়কের করমদি সন্ধানী মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনসা খাতুন করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে স্থানীয় কাপড় ব্যবসায়ী সাজেদুল হকের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, আনসা খাতুন রাস্তা পার হওয়ার সময় তেঁতুলবাড়িয়া এলাকা থেকে বেপরোয়া গতিতে আসা বামন্দীগামী বালুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!