শেরপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় অভিনব কায়দায় ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের নবারুণ পাবলিক স্কুল কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলোÑ মহিউর রহমান, মমিনুল ইসলাম, রসুল মিয়া, রায়হান হোসেন ও শান্ত মিয়া। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানায়, লিখিত পরীক্ষা পাসের জন্য একটি চক্রের সঙ্গে জনপ্রতি ১৮ লাখ টাকার বিনিময়ে ডিজিটাল ডিভাইস ব্যবহারের চুক্তি করেছিল। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, পরীক্ষার হলে সন্দেহজনক আচরণ করায় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে জালিয়াতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এই চক্রের মূল হোতাদের শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন