মাগুরা পৌরসভার আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’র (আরইউটিডিপি) আওতায় দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাগুরা পৌরসভা মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক ইমতিয়াজ হুসাইন।কর্মশালায় বিনিয়োগ পরিকল্পনা, পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও সিআরএপি বিষয়ে বক্তব্য রাখেন মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহসান বারী। প্রকল্পের বাস্তবায়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন প্রকল্পের নগর পরিকল্পনাবিদ মো. সাইফুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন প্রমুখ। এ ছাড়া বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষা কর্মকর্তা, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধি ও আধুনিক নগর পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

