× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাড়ি থামিয়ে সড়কে চাঁদাবাজি, যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৬:৪৮ এএম

গাড়ি থামিয়ে সড়কে চাঁদাবাজি, যুবক আটক

লক্ষ্মীপুর শহরে গভীর রাতে চলন্ত গাড়ি থামিয়ে চাঁদাবাজি করার সময় জাকির হোসেন নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাকিরের গায়ে লক্ষ্মীপুর পৌরসভার ‘পৌর টোল’ লেখা নির্ধারিত ড্রেস ছিল। তবে পুলিশ জানায়, গভীর রাতে সড়কে গাড়ি থামিয়ে এভাবে টাকা আদায় করার কোনো বৈধতা নেই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক জাকির দক্ষিণ তেমুহনী এলাকায় সড়কে দাঁড়িয়ে চলন্ত ট্রাক থামিয়ে চালকদের কাছে চাঁদা দাবি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায় এবং চাঁদাবাজিরত অবস্থায় তাকে হাতেনাতে ধরে ফেলে। তবে তাৎক্ষণিকভাবে তার পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, সড়কে চাঁদাবাজির সময় জাকির নামে ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং এ ধরনের চাঁদাবাজি বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

রূপালী বাংলাদেশ

Link copied!