বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বক্তারা বলেন, রবীন্দ্র-নজরুলের সাহিত্যকর্ম নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক এবং যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন