প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং খামারিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘কার্বন নিঃসরণরোধী পশুখাদ্য উৎপাদনের মাধ্যমে জলবায়ু সহনশীল মহিষ পালন সম্প্রসারণ প্রকল্পের আওতায় এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর অর্থায়নে ভোলায় ‘খামারিদের প্রশিক্ষণ ও ইনপুট বিতরণ’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড. মোছা. সুমনা আক্তার, প্রকল্প পরিচালক ,কার্বন নিঃসরণরোধী পশুখাদ্য উৎপাদনের মাধ্যমে জলবায়ু সহনশীল মহিষ পালন সম্প্রসারণ প্রকল্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভোলা মো. রফিকুল ইসলাম খান। এ ছাড়াও ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শাহিন মাহমুদ, চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. রাজন আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।]

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন