টাঙ্গাইলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার সকালে টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন বাস কাউন্টারে নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সোনিয়া এন্টারপ্রাইজ ও সকাল-সন্ধ্যা এন্টারপ্রাইজের কাউন্টারকে এক হাজার ৫০০ টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

