× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১, ২০২৬, ১১:৫৫ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১, ২০২৬, ১১:৫৫ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায়  কিশোর নিহত

পটুয়াখালীর কুয়াকাটায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় রাব্বি (১৮), আবির (১৬) এবং মিম নামে এক পথচারী নারী আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার লেম্বুরবন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাসাপুর গ্রামের আমির হোসেন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, সকালে জিসান, রাব্বি ও আবির একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় হঠাৎ এক নারী পথচারী সড়ক পারাপারের চেষ্টা করেন। তাকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারালে যানটি সড়কে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিন কিশোর এবং ওই নারী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বি ও আবিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত মিমকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে জিসানকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে অবস্থান করছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!