ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুপিয়ে হত্যা

খুলনা ব্যুরো
প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:৪০ এএম

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় রাশেদ (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে লবণচরা থানার স্কুলভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে একটি মাদক মামলায় কারাগারে থাকাকালে ইমরান নামে এক ব্যক্তির সঙ্গে রাশেদের পরিচয় হয়। কারামুক্তির পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তীতে ইমরান পুনরায় কারাগারে গেলে তার স্ত্রী ফাহিমাকে বিয়ে করেন রাশেদ। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর আগে গত ১৯ মার্চ রাশেদের বাড়িতে হামলা চালিয়ে তার বাবা, মা, বড় ভাই ও স্ত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ওই ঘটনার জের ধরেই রাশেদকে হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।