× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুই মাস ধরে ভাঙা কালভার্ট দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:৫৮ এএম

দুই মাস ধরে ভাঙা কালভার্ট  দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

নাটোরের বাগাতিপাড়া পৌরসভার টুনিপাড়া মহল্লার গুরুত্বপূর্ণ একটি সড়কের কালভার্ট দুই মাসেরও বেশি সময় ধরে ভেঙে পড়ে রয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখন পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টুনিপাড়া মহল্লার এই কালভার্ট ভেঙে যাওয়ায় সড়কটিতে যানবাহন ও পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই সড়ক ব্যবহার করে পৌরসভার বাসিন্দাদের পাশাপাশি আশপাশের প্রায় ১০টি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করে। এ ছাড়া কাদিরাবাদ সেনানিবাস, বনপাড়া বিশ্বরোড এবং বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত এই সড়ক দিয়েই যাতায়াত করতে হয়।

সরেজমিনে দেখা গেছে, কালভার্টটি সম্পূর্ণ ভেঙে নিচে পড়ে আছে। ফলে বড় ও পণ্যবাহী যানবাহনগুলো বাধ্য হয়ে দীর্ঘ পথ ঘুরে বিকল্প সড়ক ব্যবহার করছে। আর ভ্যান বা ছোট যানবাহনগুলো চালক ও যাত্রীরা মিলে ঠেলে পার করার চেষ্টা করছেন। এতে কালভার্টের দুপাশে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। অনেক সময় দূর-দূরান্ত থেকে আসা যানবাহন মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হচ্ছে।

স্থানীয়রা জানান, কালভার্টটি ভাঙার পর এখন পর্যন্ত বর্ষা মৌসুম পুরোপুরি শুরু না হওয়ায় কোনোমতে ঝুঁকি নিয়ে চলাচল করে যাচ্ছে। তবে পুরোদমে বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে এবং উপজেলার সঙ্গে এই অঞ্চলের যোগাযোগব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

টুনিপাড়া মহল্লার বাসিন্দা হাবিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দুই মাসের বেশি সময় ধরে কালভার্টটি ভেঙে পড়ে আছে। অথচ সংশ্লিষ্ট কেউ এসে খোঁজও নেয়নি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে বাঁশের একটি অস্থায়ী সাঁকো তৈরি করেছিলাম, সেটিও ভেঙে গেছে। রাতে চলাচল করতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছে।’

এদিকে বর্তমান আম ও লিচুর মৌসুম হওয়ায় সড়কটিতে পণ্যবাহী যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে উল্লেখ করে স্থানীয় বাসিন্দা সোহাগ আলী ও ভ্যানচালক সাইফুল ইসলাম দ্রুত এটি মেরামতের দাবি জানান।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাগাতিপাড়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক দেবাশীষ বসাক বলেন, ‘আমি নতুন দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি সম্পর্কে আগে অবগত ছিলাম না। দ্রুত খোঁজখবর নিয়ে কালভার্টটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!