× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:৫৯ এএম

মিছিল পণ্ড!

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:৫৯ এএম

মিছিল পণ্ড!

যশোরের বেনাপোলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি মিছিল শুরু হওয়ার আগেই ছাত্রদল নেতার বাধায় প- হয়ে গেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের আগে বেনাপোল পৌর গেট এলাকায় ১৫-২০ জন যুবক ছাত্রলীগের ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা চালায়। এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের নেতা রেজাউর রহমান ভুট্টো সেখানে উপস্থিত হয়ে ধাওয়া দিলে ছাত্রলীগের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী বলেন, অস্থিতিশীল পরিবেশ তৈরির যেকোনো চেষ্টাকে ছাত্রদল মাঠে থেকে প্রতিরোধ করবে। বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করেছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!