‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে নীলফামারী জেনারেল হাসপাতাল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি, সিনিয়র কনসালট্যান্ট ডা. শাহ্ মো. মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি বলেন, এডিস মশার বিস্তার রোধে হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন