বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড বক্স অব বাংলাদেশের উদ্যোগে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার পেকুয়ার ফাঁসিখালী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান; সবুজ হোক আমাদের আগামী’ প্রতিপাদ্য সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সহকার্যকরী সদস্য মুহাম্মদ সাকিব হোছাইন সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শরীফ। অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংবাদিক এম জুবাইদ, পেকুয়া আইডিয়াল স্কুলের শিক্ষক তৌহিদুল ইসলাম, ব্যবসায়ী এমরানুল ইসলাম এবং সংগঠক মোহাম্মদ মামুন। আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন