টাঙ্গাইলের মধুপুরে ৬-৭ বছর বয়সি দুই শিশুকে বলাৎকারচেষ্টার মামলায় মসজিদের এক মোয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হাফেজ আবু রাশেদ (৩৫) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার বইলাজান গ্রামের আবুল কাশেমের ছেলে এবং উপজেলার মোটের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন। জানা যায়, গত শুক্রবার দুই শিশু জুমার নামাজে যেতে অনীহা প্রকাশ করে পরিবারের কাছে মোয়াজ্জিনের কুকীর্তি ফাঁস করে। শিশুরা জানায়, মসজিদে গেলে হুজুর তাদের রুমে ডেকে নিয়ে প্যান্ট খুলে বলাৎকারের চেষ্টা করত। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় স্থানীয় বণিক সমিতিতে সালিশি বৈঠক বসে। এ সময় স্থানীয়রা উত্তেজিত হয়ে অভিযুক্ত মোয়াজ্জিনকে আটকে রেখে পুলিশে খবর দেন। মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক জানান, এ ঘটনায় থানায় মামলার পর শনিবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন