সিরাজগঞ্জের সলঙ্গায় গ্রামীণ জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে একটি ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু উত্তরপাড়া এলাকায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়ক সালমা খাতুন। তিনি বলেন, ‘গ্রাম আদালত গ্রামীণ মানুষের জন্য আইনি সুরক্ষার একটি সহজ, দ্রুত ও কার্যকর মাধ্যম। ছোটখাটো বিরোধ নিয়ে মামলা-মোকদ্দমায় জড়িয়ে সাধারণ মানুষ যেন আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী করা প্রয়োজন।’ ভিডিও প্রদর্শনীতে গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম, বিচার প্রক্রিয়া এবং এর সুবিধাসমূহ তুলে ধরা হয়।

