ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

প্রাণনাশের হুমকি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:৩০ এএম

টাঙ্গাইলের ধনবাড়ীতে চাঁদা না দেওয়ায় পুকুরের মাছ লুটের ঘটনায় আদালতে মামলা করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে একটি ভুক্তভোগী পরিবার। উপজেলার বন্দবেতাল এলাকায় এ ঘটনা ঘটে। মামলার বাদী দরাজ আলীর অভিযোগ, গত সরকার পতনের পর আব্দুর রহিম বাদশা গং বিএনপির নাম ভাঙিয়ে তার কাছ থেকে দেড় লাখ টাকা চাঁদা নেয়। গত ৪ জুন তারা আবারও ২ লাখ টাকা দাবি করে। চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে পুকুর থেকে প্রায় ২০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় ৮ জুন টাঙ্গাইল আদালতে মামলা করায় ক্ষিপ্ত হয়ে আসামিরা বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। থানার ওসি নূরুস সালাম সিদ্দিক জানান, তদন্ত করে আদালতে সঠিক প্রতিবেদন পাঠানো হবে।