ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

যুবক নিহত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:১৬ এএম

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে রতন আলী নামে ৩২ বছর বয়সি এক দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে উপজেলার সদর ইউনিয়নের নূরপুর চকপাড়া (বড় বাঘা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন ওই এলাকার কৃষক মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির হেলপার ছিলেন বলে যানা যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে রতন আলী তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বাগাতিপাড়ার তমালতলা বাজারে তার এক মামাকে রাখতে যায়। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রতন হঠাৎ দ্রুতগতির মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এ সময় স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়।