ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

মতবিনিময় সভা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৩:৫৪ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক), দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও গণমাধ্যমকর্মীদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালীর উপ-পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়ার সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু, সদস্য মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, মো. আল ইমরান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমির, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, পরিবেশকর্মী কে এম বাচ্চু ও আসাদুজ্জামান মিরাজ।