ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

যুবকের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৩:৫৭ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূল থেকে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কুমিরা নৌ-থানা পুলিশ। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকার পশ্চিম উপকূলে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। স্থানীয়রা জানান, জোয়ারের পানিতে ভেসে আসা আনুমানিক ৩৬ বছর বয়সি এক যুবকের মরদেহ দেখে তারা গাউছিয়া কমিটিকে খবর দেন। পরে সংগঠনটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন। গাউছিয়া কমিটির সদস্য মো. নাছির উদ্দীন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ৪ থেকে ৫ দিন আগের।