কিশোরগঞ্জের তাড়াইলে তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত এ মেলা বেলা ১১টায় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। তিন দিনব্যাপী এ মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত কৃষিযন্ত্র, উচ্চফলনশীল জাতের ফসল, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি এবং কৃষি উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে। মেলায় স্থানীয় কৃষক, কিষানি, কৃষি উদ্যোক্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করেছে।

