ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

বিদ্যুৎস্পর্শে নিহত

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:২৪ এএম

রাজশাহীর বাঘায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মামুন আলী (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার আড়ানী পৌর এলাকার হামিদকুড়া বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন আড়ানী পৌরসভার গোচর গ্রামের আব্দুল ভাদুর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে হামিদকুড়া বিল এলাকায় বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন মামুন। এ সময় বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি খুঁটি থেকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুক্রবার সকালে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেন। বাঘা থানার ওসি সিরাজুল হক জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।