মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আন্তর্জাতিক সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে আদমপুর কার্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে এলাকার ১২০ জন রোগীকে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রয়োজনীয় ওষুধ-পথ্যও সরবরাহ করা হয়। এ ছাড়া স্বাস্থ্যবিধি সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে ২০০ জনকে পুষ্টিকর খাবার ও হাইজিন পণ্য প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ডা. সম্পা রানী পাল, ডা. হেপী দাশ, সিডিপি ব্যবস্থাপক এন্ড্রোক মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আয়োজকদের এই উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

