× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৮:২৮ এএম

মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৮:২৮ এএম

মরদেহ উদ্ধার

পাবনার সুজানগর উপজেলায় নিখোঁজের দুদিন পর রহিম খান (৬৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সুজানগর উপজেলার দারিয়াপুর গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রহিম খান বেড়া উপজেলার টাংবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আমিনপুর থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, স্থানীয় আম ব্যবসায়ী দারিয়াপুর গ্রামের আবুল কাশেমের আমবাগানে আম পাড়তে গিয়ে বুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।  পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ আরও জানায়, রহিম খান পেশায় লেবু বিক্রেতা ছিলেন। শনিবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। তার মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!