× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৮:৩০ এএম

পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৮:৩০ এএম

পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার  চুরি, বিপাকে কৃষক

মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও পল্লী বিদ্যুতের সেচ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এক রাতের ব্যবধানে কৃষকদের ছয়টি ট্রান্সফরমার চুরি হওয়ায় চলতি মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। গত রোববার গভীর রাতে উপজেলার চেংগাড়া এলাকার ধর্মচাকী মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মচাকী গ্রামের কৃষক জিয়াউর রহমান ও আনারুল ইসলাম এবং চেংগাড়া গ্রামের আব্দুল গনি, মফিজুল ইসলাম ও মকবুল হোসেনের সেচ সংযোগে ব্যবহৃত মোট ছয়টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার সকালে মাঠে গিয়ে ট্রান্সফরমার না দেখে বিষয়টি জানতে পারেন কৃষকেরা। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, বর্তমানে জমিতে নিয়মিত সেচের প্রয়োজন রয়েছে। এ সময়ে ট্রান্সফরমার চুরি হওয়ায় সেচ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপন করা না হলে ফসলের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

তারা বলেন, সম্প্রতি এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়ে গেছে। বারবার এমন ঘটনা ঘটলেও চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব না হওয়ায় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা রাতের বেলায় মাঠ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং ট্রান্সফরমার চুরি রোধে প্রশাসন ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।

স্থানীয় কৃষকদের আশঙ্কা, দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপন ও চোরচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে চলতি মৌসুমে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!