কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে মৃত্যুদ-প্রাপ্ত পলাতক শীর্ষ মাদক কারবারি সোনা মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। র্যাব সূত্র জানায়, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার রাবার বাগানসংলগ্ন রাজমহল হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় মৃত্যুদ-প্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা সোনা মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোনা মিয়া কক্সবাজার সদর উপজেলার কুতুবদিয়া পাড়ার বাসিন্দা। র্যাবের দাবি, তিনি একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। র্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-১৫।

