ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৫:৫৪ এএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে মাহিন উদ্দিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহিন উদ্দিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের নুরুল হুদার ছেলে। গত মঙ্গলবার সকালে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে মাহিন বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে যায়। একপর্যায়ে সকাল ৭টার দিকে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মাহিনকে মৃত ঘোষণা করেন।