চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।’ তিনি নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, খুন, অপহরণ, সন্ত্রাস, নাশকতা, ডাকাতি, চোরাকারবারি, ছিনতাই, সড়ক দুর্ঘটনা, যানজট, স্বাস্থ্যসেবা, সরকারি জমিজমা, পানি সরবরাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন