সিরাজগঞ্জের রায়গঞ্জের আলমচাঁদপুর-সরাবাড়ী গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল বাছেত ফকির গং কর্তৃক আব্দুল হামিদ শেখ গংয়ের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে সাহেবগঞ্জ বাজার এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হামিদ শেখ ও তার পরিবারের সদস্যদের হয়রানি করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে দুইটি মামলা দায়ের করা হয়েছে। কোনো প্রকার তদন্ত ছাড়াই নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে। বক্তারা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে প্রশাসনের কাছে হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহারের জোর আহ্বান জানান। মানববন্ধনে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন