× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পূর্বাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৬:৫৬ এএম

প্রকৃত কৃষকরা বঞ্চিত

বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে অনিয়ম :

পূর্বাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৬:৫৬ এএম

বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে অনিয়ম :

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদিঘী হাওরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের যোগসাজশে অকৃষক ও পছন্দের ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে এই অনিয়মের প্রতিবাদে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কৃষকরা বিক্ষোভ মিছিল করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অতিবৃষ্টি ও বন্যার কারণে হাওরের বোরো ধান তলিয়ে গিয়ে শত শত কৃষক সর্বস্বান্ত হয়েছেন। সরকার এই ক্ষতি পুষিয়ে দিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রণোদনা বিতরণের উদ্যোগ নেয়। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি ও উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত না করে নিজেদের আত্মীয়স্বজন এবং যারা চাষাবাদই করেননি, তাদের নাম তালিকায় যুক্ত করেছেন। এতে প্রকৃত ভুক্তভোগীরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।

ক্ষুব্ধ কৃষক শাহিন মিয়া, ফখরুল মিয়া ও সুহেল মিয়া জানান, যাদের ধানের ক্ষতি হয়নি, সরকারি অনুদানের তালিকায় তাদের নাম রয়েছে। আমরা চাই, তালিকাটি পুনরায় যাচাই-বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করা হোক।

এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, আলীনগর ও কমলগঞ্জ সদর ইউনিয়নেও একই ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক অভিযোগ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী মহল তাদের অনুসারীদের কৃষক সাজিয়ে তালিকাভুক্ত করেছে।

প্রকৃত কৃষকদের দাবি, তদন্তসাপেক্ষে অনিয়মের সাথে জড়িতদের চিহ্নিত করে যেন সরকারি অনুদান প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছানো নিশ্চিত করা হয়। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এ বিষয়ে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সরকার বলেন, ‘অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া বরাদ্দের সীমাবদ্ধতার কারণে সবাইকে সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না।’

অন্যদিকে, কমলগঞ্জ উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন অনিয়মের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, সরকারি বরাদ্দের তুলনায় ক্ষতিগ্রস্তের সংখ্যা অনেক বেশি। ১৫০০ জনের অনুমোদন আসলেও ৯০০ জন কৃষক বাদ পড়েছেন। স্থানীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে, পরবর্তী ধাপে তাদের সহায়তার আওতায় আনার চেষ্টা করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!