জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সিয়ামের অভিযোগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শেখ মোহাম্মদ নাঈম তাকে মেসেঞ্জারে কল করে হত্যার হুমকি দিয়েছেন এবং বর্তমান বাসা পরিবর্তন করতে বাধ্য করার চেষ্টা করেছেন।
সিয়াম বলেন, ছাত্রলীগবিরোধী কর্মকা-ের জেরে নাঈম তাকে প্রচ্ছন্ন হুমকি দেয়। সিয়াম এ ঘটনায় মোটেও বিচলিত নন এবং নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ নিষিদ্ধ হলেও তাদের বিচারের আওতায় না আনায় তারা এমন স্পেস পাচ্ছে। সিয়াম দৃঢ় কণ্ঠে বলেন, জুলাই আন্দোলনের কর্মীরা এসব ভয়কে তোয়াক্কা করে না। তবে অভিযুক্ত নাঈমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন