× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:৪৯ এএম

ছাগল বিতরণ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:৪৯ এএম

ছাগল বিতরণ

জামালপুরের দেওয়ানগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে ১ হাজার ৫৪০টি ছাগল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পটির আওতায় প্রথম ধাপে ১২০ জন সুফলভোগীকে ছাগল দেওয়া হয়। প্রতিমন্ত্রী বলেন, দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। ছাগল পালন লাভজনক হওয়ায় সুবিধাভোগীরা এর মাধ্যমে নিজেদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারবেন। অনুষ্ঠানে ইউএনও শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহ জামান খান তুহিনসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে ৭৭০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই ছাগলগুলো বিতরণ করা হবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!