× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:৪৯ এএম

বিদ্যালয়ের মাঠ ভরাট না করেই অর্থ আত্মসাতের অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:৪৯ এএম

বিদ্যালয়ের মাঠ ভরাট না করেই অর্থ আত্মসাতের অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলার বড় চকচম্পক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য বরাদ্দকৃত টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ২০২৫-২০২৬ অর্থবছরে মাঠ ভরাটের জন্য বরাদ্দকৃত ২ লাখ টাকার অধিকাংশ অর্থই কাজ না করে হাতিয়ে নিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। প্রকল্পের অর্থ লুটপাটের ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত সাপেক্ষে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যালয় মাঠটি ভরাটের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে কোনো উন্নয়নমূলক কাজই করা হয়নি। প্রকল্পের সভাপতি ও প্রধান শিক্ষক মাহমুদ আলম দায়সারাভাবে নামমাত্র কিছু মাটি ফেলে ট্রাক্টর দিয়ে মাঠ সমতল করে প্রকল্পের কাজ শেষ দেখিয়েছেন। তারা দাবি করেন, প্রকল্পের পুরো বিল উত্তোলন করা হলেও মাঠের চেহারা আগের মতোই রয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা বাবুল হোসেন ও জয়বুর রহমান বলেন, ‘মাঠের উঁচু অংশের মাটি ট্রাক্টর দিয়ে শুধু সমান করা হয়েছে এবং কয়েক গাড়ি কাদামাটি ফেলা হয়েছে। মাঠ ভরাটের মতো কোনো কাজই সেখানে হয়নি। সহকারী শিক্ষক সোহেল মাস্টারের প্রভাব খাটিয়ে প্রকল্পের পুরো অর্থ আত্মসাৎ করা হয়েছে।’

অভিযোগের বিষয়ে প্রকল্প সভাপতি ও প্রধান শিক্ষক মাহমুদ আলমের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, মাঠে ৮০ গাড়ি মাটি ফেলা হয়েছে এবং পরবর্তীতে আরও কাজ করার পরিকল্পনা রয়েছে। তবে অর্থ আত্মসাতের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর না দিয়ে সাক্ষাতে কথা বলার কথা বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বিদ্যালয়টির মাঠ ভরাটের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিষয়টি আমি জেনেছি, কাজ সঠিকভাবে সম্পন্ন না হয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!