× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১০:১৬ এএম

ইরানি হামলার তীব্র নিন্দা জানাল মিশর

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১০:১৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিশর। দেশটি এ হামলাকে সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের চরম লঙ্ঘন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি এবং একটি অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধি হিসেবে অভিহিত করেছে। মিশরের মতে, এ ধরনের পদক্ষেপ কেবল অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা ও উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।

গত বুধবার জারি করা এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভ্রাতৃপ্রতিম দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘনকারী কিংবা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ সব ধরনের কর্মকাণ্ডকে মিশর দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সব পক্ষকে সংযম প্রদর্শন ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে কুয়েত ও বাহরাইনের প্রতি মিশরের পূর্ণ সংহতি প্রকাশ করা হয়। পাশাপাশি দেশ দুটির নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো হুমকি মোকাবিলায় তাদের প্রতি মিশরের অব্যাহত সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর ওপর ইরানের এ ধরনের বারবার হামলার কোনো যুক্তি বা গ্রহণযোগ্য অজুহাত নেই। কারণ, উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতা মিশর এবং সমগ্র অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার অবিচ্ছেদ্য অংশ।

Link copied!