× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৫:৫৫ এএম

ইরানের বন্দর আব্বাস ও সিরিকে শক্তিশালী বিস্ফোরণ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৫:৫৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমামাধ্যমের বরাতে জানা গেছে, পারস্য উপসাগরীয় উপকূলের কাছাকাছি দুটি পৃথক স্থানে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বুধবার (৮ জুলাই) ইরানের বার্তা সংস্থা মেহের এবং ফার্স নিউজের প্রতিবেদনের বরাতে আলজাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাস এবং সিরিক কাউন্টিতে স্থানীয় বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। তবে এই বিস্ফোরণগুলোর মূল কারণ কী অথবা এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। ওদিকে ওই এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

মেহেরের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাস বন্দর নগরীর আকাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে এবং তারা শত্রুভাবাপন্ন লক্ষ্যবস্তু মোকাবেলা করছে। ওদিকে, প্রবল বিস্ফোরণের পর চাবাহার এলাকায় সম্পূর্ণ বিদ্যুৎ বিপর্যয় বা ব্ল্যাকআউট দেখা দিয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের বার্তা সংস্থা ইরনা।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশনায় তাদের বাহিনী ইরানের ওপর এই অতিরিক্ত হামলা চালানো শুরু করেছে। হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলার যে সক্ষমতা ইরানের রয়েছে, তা আরও গুঁড়িয়ে দিতে এই সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইরানে চলমান এই জোরালো হামলার বিষয়ে সেন্টকম ভাষায় জানিয়েছে, তেহরানের সাম্প্রতিক আগ্রাসনের জন্য তাদের জবাবদিহি করতে এই আক্রমণ চালানো হচ্ছে। বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবাধে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং বেসামরিক ক্রুদের ওপর ইরান যে অন্যায় ও অযাচিত আগ্রাসন চালিয়েছে, তার জন্য যুক্তরাষ্ট্র তাদের কঠোরভাবে জবাবদিহি করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!