নেত্রকোনার বারহাট্টায় ১৩ বছর পর চাঞ্চল্যকর ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছেন আদালত। গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. একেএম এমদাদুল হক আসামি মো. হেলালকে যাবজ্জীবন কারাদ- ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। ২০১৩ সালে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের ঘটনায় মামলাটি দায়ের হয়। ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হলে আসামি পিতৃত্ব অস্বীকার করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষায় হেলালই শিশুটির জৈবিক পিতা হিসেবে প্রমাণিত হন। দীর্ঘ আইনি লড়াই শেষে ধর্ষণের শিকার নারীর মৃত্যুর পর তার জন্ম নেওয়া কন্যাশিশুটি বাবার পরিচয় ও ন্যায়বিচার পেল। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. নূরুল কবীর রুবেল জানান, এই রায় শিশুটির পিতৃপরিচয় ও অধিকার নিশ্চিত করায় এটি একটি বিশেষ দৃষ্টান্ত হয়ে থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন