× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:৫৩ এএম

মরদেহবাহী নৌকায় ডাকাতদের হানা, সর্বস্ব লুটের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:৫৩ এএম

মরদেহবাহী নৌকায় ডাকাতদের হানা,  সর্বস্ব লুটের অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরে একটি মরদেহবাহী নৌকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও স্লুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে। শোকাতুর স্বজনদের আকুতি উপেক্ষা করেই ডাকাতরা নৌকায় থাকা যাত্রীদের মোবাইল ফোন, নগদ টাকা ও নৌকার ব্যাটারি লুট করে নিয়ে গেছে।

নিহত শিশুর দাদা আবদুল হক জানান, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের বাবু মিয়ার ১৫ দিন বয়সি কন্যাশিশু দীর্ঘদিন অসুস্থ ছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে শিশুটি মারা যায়। স্বজনরা ভারাক্রান্ত হৃদয়ে শিশুটির মরদেহ নিয়ে নৌকাযোগে নিজ বাড়ির দিকে রওনা হয়েছিলেন। করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে নৌকাটি ছাড়ার প্রায় ১৫ মিনিট পর একটি ছোট নৌকায় করে ৬ সদস্যের সশস্ত্র ডাকাত দল তাদের গতিরোধ করে। তখন নৌকায় থাকা যাত্রীরা ডাকাতদের কাছে অনুরোধ করে জানান, তাদের সঙ্গে একটি নিষ্পাপ শিশুর মরদেহ রয়েছে। কিন্তু অমানবিক ডাকাতরা কোনো কিছুতেই কর্ণপাত করেনি। তারা অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

নৌকার মাঝি রতন মিয়া জানান, নৌকায় উঠে ডাকাতরা নৌকার সোলার প্যানেলের ব্যাটারিটিও খুলে নেয়। সব মিলিয়ে প্রায় চার হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার বিষয়ে করিমগঞ্জ থানার ওসি মো. সোহেব খান বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং নৌ-পুলিশের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।

চামড়াঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইস্কান্দার বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!