চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত থেকে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় ফেনসিডিল জাতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার ভোর ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবখালী বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে টহল দল সীমান্তের ৭০-৬ নম্বর মেইন পিলারের কাছে জসীম উদ্দীনের বাঁশবাগানে অবস্থান নেয়। এ সময় ভারত থেকে আসা এক চোরাকারবারিকে ধাওয়া দিলে সে একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। ব্যাগটি তল্লাশি করে ইউএসএর তৈরি একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ২২ বোতল ভারতীয় নিষিদ্ধ এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন