২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় শহরে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন চারটি বিশ্ববিদ্যালয়ে পৃথক উপ-কমিটি গঠন করেছে। গতকাল বুধবার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম, রাজশাহী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ব্যবস্থাপনা ও সার্বিক অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য এসব কমিটি কাজ করবে। প্রতিটি কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও বিভিন্ন অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। কমিটিকে ভর্তি সংক্রান্ত নমুনা প্রশ্নমালা অনুসরণ করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, গত বছর ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিভাগীয় শহরে পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন