× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুর্ঘটনায় প্রাণহানি

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:৫৬ এএম

দুর্ঘটনায় প্রাণহানি

জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাজ্জাদ হোসেন (৪০) নামে এক আরোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে উপজেলার তিলকপুর ইউনিয়নের পাঠানধারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ রায়কালী ইউনিয়নের পুন্ডরিয়া গ্রামের জাকের হোসেন বাবুর ছেলে। স্থানীয়রা জানান, তিলকপুর থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিলকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশিদ পিন্টু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাজ্জাদ দীর্ঘদিন ভবঘুরে জীবনযাপন করছিলেন। আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা জানান, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!