× UCB Sticker Card
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:৪২ এএম

সুন্দরবনে দস্যু বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ অপহৃত জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:৪২ এএম

সুন্দরবনে দস্যু বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ  অপহৃত জেলে উদ্ধার

সুন্দরবনের দস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তিন সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। গত বুধবার বিকেলে শরণখোলা উপজেলার সুন্দরবনের তাম্বুলবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন কলামুলি খাল এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দস্যুদের জিম্মিতে থাকা এক জেলেকেও জীবিত উদ্ধার করা হয়েছে।

আত্মসমর্পণকারী দস্যুরা হলেনÑ আলামিন হোসেন (৪০), তৈবুর রহমান (২৪) ও মনিরুজ্জামান মামুন (২০)।

কোস্ট গার্ডের অভিযানে দস্যুদের কাছ থেকে তিনটি দেশি আগ্নেয়াস্ত্র (দুটি একনলা বন্দুক ও একটি পাইপগান), ৪০ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ওয়াকিটকি জব্দ করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোস্ট গার্ডের অভিযানে ৪৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, ৪২ জন বনদস্যুকে আটক এবং ৪১ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এর আগে ছোট সুমন বাহিনীর সাত সদস্যও আত্মসমর্পণ করেছিলেন।

গতকাল বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ কার্যক্রম চলমান রয়েছে। আত্মসমর্পণকারী দস্যুদের পুনর্বাসন এবং জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে সুন্দরবনের অবশিষ্ট সক্রিয় দস্যুদের দ্রুত আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য পুনরায় আহ্বান জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!