× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:৫০ এএম

সাজেক থেকে ফিরলেন ৪২১ পর্যটক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:৫০ এএম

সাজেক থেকে ফিরলেন ৪২১ পর্যটক

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ জন পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা স্কটের মাধ্যমে নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে সাজেক পর্যটন এলাকা থেকে ১০১টি ছোট-বড় যানবাহনের একটি বহর সেনাবাহিনীর তত্ত্বাবধানে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেয়।

খাগড়াছড়ি ও বৃহত্তর চট্টগ্রামে কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দীঘিনালা-সাজেক-বাঘাইহাট সড়কের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছিল। এতে সড়কযোগাযোগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় পর্যটকেরা সাজেকে আটকা পড়েন। তবে শুক্রবার পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় এবং সড়ক থেকে পানি কিছুটা নেমে যাওয়ায় আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় প্রশাসন।

খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ও ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় পর্যটকদের গন্তব্যে পৌঁছে দিতে এই বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, বর্তমানে সাজেক পর্যটন কেন্দ্রে আর কোনো পর্যটক অবস্থান করছেন না।

সাজেক থেকে ফিরে আসা পর্যটকেরা প্রতিকূল পরিস্থিতিতে সেনাবাহিনী ও পুলিশের ভূমিকা ও তদারকির ভূয়সী প্রশংসা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পর্যটক জানান, সেনাবাহিনীর সময়োপযোগী পদক্ষেপ এবং সার্বক্ষণিক সহায়তার কারণে তারা আতঙ্ক কাটিয়ে নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হয়েছেন।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত জানান, পর্যটকদের খাগড়াছড়িতে পৌঁছানোর পর তাদের নিজ নিজ গন্তব্যে নির্বিঘেœ ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট সমিতিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের নিবিড় নজরদারিতে পুরো উদ্ধার প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!