ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফল উৎসব

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৭:০১ এএম

দেশীয় ফলের ঐতিহ্য ও পুষ্টিগুণ ছড়িয়ে দিতে বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে তালোড়া সরকারি শাহ এয়তেবারিয়া কলেজ মিলনায়তনে ‘বন্দরনগর কবিতা সংসদ’-এর উদ্যোগে এই বার্ষিক উৎসবের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোশারফ হোসেন মুন্সি সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরুখ খান। প্রধান আলোচক ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। আলোচনা শেষে অতিথিরা হরেক রকমের দেশীয় মৌসুমি ফলে সবাইকে আপ্যায়ন করেন। পরিবেশ সুরক্ষায় অনুষ্ঠান শেষে কলেজ ও বিদ্যালয় প্রাঙ্গণে ভেষজ আমলকি গাছের চারা রোপণ করা হয়।