× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৭:১৬ এএম

২৫ ঘণ্টা পর রাজশাহীতে স্বাভাবিক বাস চলাচল

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৭:১৬ এএম

২৫ ঘণ্টা পর রাজশাহীতে স্বাভাবিক বাস চলাচল

প্রায় ২৫ ঘণ্টার অচলাবস্থার অবসান ঘটিয়ে রাজশাহীর সঙ্গে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র বিরোধের জেরে সোমবার রাত ৮টা থেকে বন্ধ হয়ে যাওয়া বাস চলাচল অবশেষে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পুনরায় শুরু হয়। দীর্ঘ সময় বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হন হাজারো যাত্রী।

জানা গেছে, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয়। সোমবার বিকেলে জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য দেখা দেয়। বৈঠকে অধিকাংশ শ্রমিক সাধারণ সভার মাধ্যমে কমিটি গঠনের দাবি জানালেও জেলা প্রশাসক নিজস্ব একটি কমিটির প্রস্তাব দেন। ওই প্রস্তাবিত কমিটিতে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে শ্রমিকদের একটি পক্ষ তীব্র আপত্তি জানায়। এই প্রস্তাব প্রত্যাখ্যানের জের ধরে উভয় পক্ষের মধ্যে বাগবিত-া শুরু হয় এবং রাত ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বিরোধটি মূলত শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখি ও মোমিনুল ইসলাম মোমিনের নেতৃত্বাধীন দুপক্ষকে কেন্দ্র করে আবর্তিত হয়।

পরিস্থিতি নিরসনে জেলা প্রশাসকের নির্দেশে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী উভয় পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, মোমিন গ্রুপের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন পরিচালনা কমিটিতে নজরুল ইসলাম হেলালকে রাখা হবে না। জেলা প্রশাসকের তত্ত্বাবধানেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাস টার্মিনাল পরিচালনার জন্য উভয়পক্ষ থেকে চারজন করে মোট আট সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এই সমঝোতার ভিত্তিতে সন্ধ্যায় বাস চালুর ঘোষণা দেওয়া হলেও শেষ মুহূর্তে নতুন করে জটিলতা তৈরি হয়। শ্রমিক নেতা লিটন আলী নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত বাস না চালানোর পক্ষে অবস্থান নিয়ে টার্মিনাল এলাকায় মাইকিং করেন। পরবর্তীতে লিটন আলীর পক্ষের সঙ্গেও প্রশাসনের সমঝোতা হলে রাত সাড়ে ৯টার দিকে বাস চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিক নেতা লিটন আলী বলেন, ‘আমজনতাকে বিষয়টি বোঝাতে কিছুটা সময় লেগেছে, সে কারণেই গাড়ি ছাড়তে দেরি হয়েছে। রাতে জেলা প্রশাসকের সঙ্গে পুনরায় বৈঠকের কথা রয়েছে, তবে আপাতত বাস চলাচল শুরু হয়েছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!