× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৭:২৪ এএম

দলিল লেখক মিন্টু হত্যা  মামলায় দুজনের মৃত্যুদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৭:২৪ এএম

দলিল লেখক মিন্টু হত্যা  মামলায় দুজনের মৃত্যুদণ্ড 

ময়মনসিংহের আলোচিত দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুজনকে মৃত্যুদ- এবং ১০ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদ-প্রাপ্ত দুজনকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া যাবজ্জীবন দ-প্রাপ্ত ১০ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদ-ের আদেশ দেওয়া হয়েছে। মৃত্যুদ-প্রাপ্তরা হলেনÑ মো. ফরিদ খলিফা ও মো. মাসুদ মিয়া। যাবজ্জীবন দ-প্রাপ্তরা হলেনÑ আ. মতিন, আব্দুস ছামাদ, মো. মোসারফ হোসেন (মোসা), মো. মোফাজ্জল হোসেন (মোসা), মো. তোফাজ্জল হোসেন (তোফা), মো. নাজমুল মিয়া, মো. মোকলেছুর রহমান, মো. শাহজাহান আকন্দ, মো. আতিকুল ও মো. সিদ্দিক মিয়া। এদের মধ্যে মৃত্যুদ-প্রাপ্ত মাসুদ মিয়া এবং যাবজ্জীবন দ-প্রাপ্ত সিদ্দিক মিয়া পলাতক রয়েছেন। বিশেষ দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আকরাম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দ-প্রাপ্ত ১২ আসামির মধ্যে ১০ জন আদালতে উপস্থিত ছিলেন। পলাতক দুই আসামির মধ্যে একজন মৃত্যুদ-প্রাপ্ত মাসুদ মিয়া, অপরজন যাবজ্জীবন দ-প্রাপ্ত সিদ্দিক মিয়া। আদালত উপস্থিত আসামিদের সামনে রায় ঘোষণা করেন।

মামলার নথি অনুযায়ী, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ১৪ আগস্ট ভালুকা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক আবু জাকারিয়া মিন্টুকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের স্ত্রী লতিফা খাতুন বাদী হয়ে ভালুকা থানায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত তথ্য পর্যালোচনা করে আদালত এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী ও নিহতের স্বজনেরা। তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন। 
 

রূপালী বাংলাদেশ

Link copied!