গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মুনসুর প্লাজার ওই ভবনে অবস্থিত গ্লোব সেফটি কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভোগড়া বাইপাস মডার্ন ফায়ার স্টেশন, গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীদের সোয়া দুই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, অগ্নিকা-ে গুদামে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে। সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানতে বিভাগীয় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানান কর্মকর্তারা।

