দেশের প্রান্তিক ও প্রকৃত কৃষকদের কাছে সরকারি সুযোগ-সুবিধা ও প্রণোদনা সরাসরি পৌঁছে দিতে ফেনীর সোনাগাজীতে ‘কৃষক কার্ড’ বিতরণের লক্ষ্যে কৃষক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া ব্লকের (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) ভূঞার দোকান এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা।

