ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

গলা কেটে হত্যা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:৩১ এএম

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জোবেদা বেগম (৬০) ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে দম্পতি ঘুমিয়ে পড়ার পর কোনো এক সময় পারিবারিক কলহের জের ধরে স্বামী সুলতান সরদার (৬৫) ধারালো দা দিয়ে জোবেদা বেগমের গলার ওপর আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র ও কালকিনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ সময় অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।