ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

শিশু পরিবার পরিদর্শন

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:৩২ এএম

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্ মোহাম্মদ মাহবুব নেত্রকোনা সরকারি শিশুপরিবার (বালক) পরিদর্শন করেছেন। গত শনিবার বিকেলে সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ী বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে মহাপরিচালক প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন এবং প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। এরপর তিনি সাবেক ও বর্তমান নিবাসীদের মাঝে মেধাবৃত্তির চেক এবং শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শামছুন নাহার, অতিরিক্ত পরিচালক দেবাশীষ সরদার, উপপরিচালক মো. আলী হায়দার ভূঁইয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. সহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মহাপরিচালক প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও নিবাসীদের জীবনমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।