ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মাদকবিরোধী র‌্যালি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:৩৩ এএম

নোয়াখালী সদরের নোয়াখালী ইউনিয়নে মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা মোকাবিলায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে ‘মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থা’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। ‘মাদকমুক্ত সমাজ চাই’ স্লোগানে র‌্যালিটি সোনাপুর-চরজব্বর সড়ক প্রদক্ষিণ করে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাং সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লিয়াকত আকবর। সভাপতিত্ব করেন সংস্থার সাধারণ সম্পাদক আখতার হোসেন।