× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn
স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া

কসবায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:৩৯ এএম

কসবায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

প্রেমের টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসে এক তরুণীকে বিয়ে করেছেন সং হানজাও (৪০) নামের এক চীনা নাগরিক। এ ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রেম ও বিয়ের ঘটনাটি স্বাভাবিক মনে হলেও বর্তমান সময়ে অনলাইনভিত্তিক সম্পর্কের ঝুঁকি ও নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার কুটি ইউনিয়নের বাইসার গ্রামের বাসিন্দা আবদুল আলিমের কলেজপড়ুয়া মেয়ে আয়েশা সুলতানার (২১) সঙ্গে একটি চাইনিজ ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় চীনের হেনান প্রদেশের দেংঝৌ শহরের বাসিন্দা সং হানজাওয়ের। দীর্ঘদিনের অনলাইন যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের ধারাবাহিকতায় সং হানজাও বাংলাদেশে চলে আসেন এবং গত মাসের ১৪ তারিখে এফিডেভিটের মাধ্যমে আয়েশাকে বিয়ে করেন।

বিয়ে পরবর্তী প্রতিক্রিয়ায় আয়েশা সুলতানা জানান, তাদের সম্পর্কের বিষয়টি শুরু থেকেই দুই পরিবার জানত এবং পারিবারিক সম্মতিতেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। কোনো ধরনের প্রলোভন বা জোরজবরদস্তি ছাড়াই তারা এই সম্পর্কে জড়িয়েছেন বলে দাবি করেন তিনি।

কনের বাবা আবদুল আলিম জানান, মেয়ের সুখের কথা চিন্তা করেই তিনি এই বিয়েতে সম্মতি দিয়েছেন। তিনি আরও জানান, সং হানজাও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং মুসলিম রীতিনীতি মেনে চলার অঙ্গীকার করেছেন। বর্তমানে চীনা এই নাগরিক শ্বশুরবাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গেই অবস্থান করছেন।

এদিকে, ঘটনাটি এলাকায় চাঞ্চল্য তৈরি করলেও স্থানীয়দের মধ্যে এক ধরনের উদ্বেগও লক্ষ্য করা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় সূত্র ধরে প্রতারণা, মানবপাচার ও শোষণের অভিযোগ বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দাদের অনেকে এ ধরনের সম্পর্কের ক্ষেত্রে বাড়তি সতর্কতার কথা বলছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ের ক্ষেত্রে ব্যক্তির সঠিক পরিচয়, পাসপোর্টের বৈধতা, বিয়ের আইনগত মর্যাদা এবং সরকারি অনুমোদন নিশ্চিত করা জরুরি। তারা মনে করেন, এটি ব্যতিক্রমী ঘটনা হলেও নিরাপত্তার স্বার্থে এ ধরনের ক্ষেত্রে আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া যথাযথভাবে যাচাই-বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কার্যকর নজরদারি প্রয়োজন বলেও মত প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে পরিবারের পক্ষ থেকে দৃঢ়ভাবে দাবি করা হয়েছে যে, এটি সম্পূর্ণ পারিবারিক সম্মতিতে এবং আইন মেনেই সম্পন্ন হওয়া একটি বৈধ বিয়ে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!